লোড হচ্ছে…
লোড হচ্ছে…
আমরা মক্তব থেকে ইফতা পর্যন্ত ছাত্রদেরকে ঈমান ও ইলমে আমলে সাহাবাদের মতো গড়ে তোলার চেষ্টা করি। তাই আপনার সন্তান আমাদের কাছে দিতে পারেন। মারকাযুল হিকমাহ্ আবু বকর সিদ্দিক রাযি. মাদরাসা। পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১ আমাদের প্রতিষ্ঠান কেন নির্বাচন করবেন - ইল্ম অর্জনের সাথে সাথে ঈমান ও আমলের নিয়মিত ও বাস্তব অনুশীলন। ফরজ, ওয়াজিব ও সুন্নতের পাশাপাশি বিভিন্ন নফল আমল যেমনঃ ইশরাক, আওয়াবীন ও তাহাজ্জুদ নামায ও দোয়াতে অভ্যন্তকরণ। দৈনিক পড়া-লেখা ও আমলের মুহাসাবার গুরুত্ব প্রদান। প্রতিদিন কুরআন তিলাওয়াত বাধ্যতামূলক। বোর্ড পরিক্ষায় ধারাবাহিক সাফল্য আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক বক্তৃতা ও সেমিনারের আয়োজন। সাপ্তাহিক দাওয়াতের আমল ও মাসিক দাওয়াতী সফর। দৈনিক তা'লীম ও সাপ্তাহিক তরবিয়াতি মজলিস। আরবী ও বাংলা হাতের লেখা সুন্দর করার স্বতন্ত্র কোর্সের সুব্যবস্থা। পুরো মাদরাসা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ । জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা । স্বাস্থ্যকর, মানসম্মত ও রুচিশীল খাবারের আয়োজন। নূরানী-নাযেরা বিভাগের বৈশিষ্ট্য সমূহ। আধুনিক ও যুগোপযোগী স্বতন্ত্র নুরানী ও নাযেরা বিভাগ। (নূরানীতে প্লে এবং নার্সারী, নাযেরাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিজস্ব সিলেবাস অনুসরণ করা হবে।) স্নেহপরায়ণ ও যোগ্য উস্তাযের মাধ্যমে শিশুদের পরিচর্যা করা হয়, যাতে শিশুরা হেসে-খেলে পড়াশোনা করতে পারে। মাত্র একবছরে আরবী হাতেখড়ি থেকে নুন্যতম কুরআন নাযেরা পড়ার যোগ্য করে তোলা হবে। ক,খ,গ এবং A,B,C থেকে শুরু করে দ্রুততম সময়ে ইংরেজী ও বাংলা পড়া ও লেখা শেখানো হয় । যোগ-বিয়োগ, গুণ-ভাগ এবং প্রায়োগিক গণিত শেখানো হবে। খুবই স্বল্প সময়ে মাত্র এক বছরের ভেতর নাযেরা থেকে হিফজের উপযোগী করে তোলা হয়। হিফয বিভাগের বৈশিষ্ট্য সমূহ। সুযোগ্য উস্তাযের মাশ্ক ও নিয়মিত নেগরানীর মাধ্যমে বিশুদ্ধ ও সুমধুর তিলাওয়াত শেখার ব্যবস্থা। দক্ষ-পারদর্শী, পরিশ্রমী ও আন্তরিক উস্তাযগণের মাধ্যমে আন্তর্জাতিক মানের হাফিজে কুরআন হিসেবে গড়ে তোলা। দুর্বল ছাত্রদের জন্য জন্য আলাদাভাবে বিশেষ পদ্ধতিতে বিশেষ মেহনত করে হিফয সম্পন্ন করানোর চেষ্টা করানো হয়। মাত্র ১-৩ বছরে হিফজ সমাপন হবে ইনশাআল্লাহ। নিয়মিত মাশ্ক ও হুসনে সওত প্রতিযোগিতার ব্যবস্থা। চাপমুক্ত পড়ার লক্ষ্যে এক ঘণ্টা পরপর ১০/১৫ মিনিট বিরতির ব্যবস্থা। উচ্চ যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞ ও মুশফিক (স্নেহপরায়ণ) উস্তাযগণের নেগরানীতে পাঠদান। মাদানী নেসাব ১ম বর্ষ ও ২য় বর্ষের বৈশিষ্ট্য সমূহ। মাদানী নেসাবের দায়িত্বে থাকবেন আরবি ভাষায় অভিজ্ঞ সুযোগ্য একাধিক উস্তায। ২৪ ঘন্টা উস্তাযগণের সার্বক্ষণিক নেগরানী। প্রথম বর্ষেই আরবী বলা ও লেখার যোগ্যতা অর্জনের প্রতি জোর প্রদান। আরবি মুকালামা তথা কথোপকথনের প্রতি বিশেষ গুরুত্বারোপ। বিশুদ্ধ আরবি পঠনের পাশাপাশি আরবি ও বাংলা ভাষায় নিয়মিত রোজনামচা লেখার প্রতি জোর দেওয়া হয়।। বিশুদ্ধ-প্রাঞ্জল ও মার্জিত বাংলা ভাষায় কথা-বার্তা বলার প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাধ্যতামূলক বাংলা ও আরবীতে রোজনামচা লিখন। মুতালা'আ ও তাকরারের প্রতি বিশেষ গুরুত্বারোপ। ইফতা বিভাগের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ মুফতিগণের তত্ত্ববধানে পরিচালিত। সার্বক্ষণিক মুশরিফের পর্যবেক্ষণ। আধুনিক মাসায়েল ও মুআ'মালাতের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ। উল্লেখযোগ্য পরিমাণ ফতোয়ার তামরিন ও মাকালা লেখা অত্যাবশ্যক। উলুমুল হাদিস সম্পর্কে মৌলিক ধারণা প্রদান। ইসলামী উত্তরাধিকার আইন তথা মিরাছ গুরুত্বের সাথে পাঠদান। বিভিন্ন বিষয়ে মুহাযারা প্রদান, যেমনঃ ফিকহুল হালাল, তাকাফুল ও ইসলামিক ব্যাংকিং সহ ইত্যাদি আধুনিক বিষয়ে মুহাযারা প্রদান। অতি অল্প সময়ে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিকভাবে ফতোয়া হল করার পদ্ধতি আয়ত্ব করা। প্রতিষ্ঠাতা মুহতামিমঃ হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। আমীনুত তা'লীমঃ শাইখ মুফতি মামুনুর রশীদ হাফি. আমাদের বিভাগসমূহ। • শিশুবান্ধব নূরানী ও নাযেরা বিভাগ। • স্নেহময় হিফযুল কুরআন বিভাগ। • মাদানী নেসাব ১ম ও ২য় বর্ষ এবং হেদায়াতুন্নাহু থেকে দাওরায়ে হাদীস। • তাখাস্সুস ফিল ফিকহী ওয়াল ইফতা। ভর্তি শুরু ৮ ই শাওয়াল থেকে
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।